info@desherkhabor24.com

01923-772433

ফরিদপুরে ব্যবসায়ী হত্যার আসামীদের গ্রেফতারের দাবীত বিক্ষোভ

Save
Link Copied!
ফরিদপুরে ব্যবসায়ী হত্যার আসামীদের গ্রেফতারের দাবীত বিক্ষোভ
মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলার মমিন খাঁর হাটের বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইউসুফ ফকিরকে নির্মমভাবে নির্যাতন করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে চরাঞ্চলবাসীর উদ্যোগে কর্মসূচি পালন করা হয় এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নিয়ে নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানান

মানববন্ধনে বক্তব্য দেন প্রফেসর আবদুত তাওয়াব, এবি সিদ্দিকী মিতুল, অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম শাহরিয়ার, মো. নাজমুল বেপারী, মির্জা প্রিন্স আলী, রেজাউল করিম বেপারী, মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রেজাউল মোল্লা, নিহত ইউসুফ ফকিরের স্ত্রী বেদেনা বেগম ছেলে শাহাদাত হোসেনসহ অরো অনেকে

বক্তারা বলেন, ইউসুফ ফকিরকে অপহরণ করে নির্মম নির্যাতনের পর হত্যা করা হয়েছে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা

বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পাশাপাশি নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি তোলেন তারা

মানববন্ধন শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় পুলিশ সুপারের কার্যালয়ের উদ্দেশ্যে যায় পরে জেলা প্রশাসক -ডিসি পুলিশ সুপার -এসপি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়

স্মারকলিপিতে ইউসুফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং দ্রুত বিচার কার্যকরের দাবি জানানো হয়

উল্লেখ্য, গত ১৮ জুলাই সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাটের বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ ফকিরকে (৪৫) নিখোঁজের দুই দিন পর তার মরদেহ উদ্ধার করে পুলিশএর আগে গত ১৬ জুলাই  থেকে সে নিখোঁজ ছিলপরে পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাচ্ছিল না১৮ জুলাই সকালে স্থানীয়রা হাটের পাশে একটি পাট ক্ষেতের সামনে তাকে পড়ে থাকতে দেখেএরপর তারা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে

 


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!