info@desherkhabor24.com

01923-772433

গোপালগঞ্জের ঘটনায় মাদারীপুরে এনসিপির প্রোগ্রাম বাতিল

Save
Link Copied!
গোপালগঞ্জের ঘটনায় মাদারীপুরে এনসিপির প্রোগ্রাম বাতিল

মাদারীপুর প্রতিনিধি:

গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার ঘটনায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ  মাদারীপুরে আসতে না পারায় কেন্দ্র ঘোষিত মাদারীপুরে এনসিপির পদযাত্রা বাতিল ঘোষণা করা হয়েছে। ১৬জুলাই রোজ বৃহ:বার সন্ধ্যা ছয়টায় প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা সদস্য সচিব মোঃ মাসুম বিল্লাহ। এর আগে তার নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে প্রোগ্রামে আগত ছাত্র-জনতা। 

সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ প্রতিহতের প্রশ্নে আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ। এনসিপি’র নেতাকর্মীরা আমাদের ভাই-ব্রাদার, জুলাই আন্দোলনের সহযোদ্ধা। তাদের ওপর আজ ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি।’ 

 আরও বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি আমাদের ভাইদের কিছু হয় তাহলে আমরা পুরো ঢাকা শহর অচল করে দেবো।’ একইসঙ্গে অতি দ্রুত এনসিপি’র নেতাকর্মীদের সুস্থতার সহিত উদ্ধার করার দাবিও জানান অবরোধকারীরা। পরে সন্ধ্যা ছয়টার সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ না আসায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। 

উল্লেখ, এর আগে দুপুরে টেকেরহাট হয়ে গোপালগঞ্জ জেলার সভাস্থলে যোগ দেন সংগঠনটির শীর্ষ নেতারা। সেখান থেকে সভা শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়ি লক্ষ্য করে হামলা ও ভাংচুর তান্ডব চালিয়েছে নিষিদ্ধ আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বর্তমানে তাদেরকে নিরাপত্তা দিতে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!