01923-772433

[email protected]

লালমনিরহাট বিজিবি’র বিশেষ অভিযানে ৫ কোটি টাকার মালামাল জব্দ

Save
Link Copied!
লালমনিরহাট বিজিবি’র বিশেষ অভিযানে ৫ কোটি টাকার মালামাল জব্দ

আবুহাসান (আকাশ), লালমনিরহাট:

​লালমনিরহাটের সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ পথে আসা প্রায় ৫ কোটি টাকা মূল্যের অস্ত্র ও মাদকের চালান জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি। শনিবার (৩ অক্টোবর) রাত ৩টার দিকে রামখানা বিওপির আওতাধীন আশকোন নগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

​বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদকের একটি বড় চালান পাচার হতে পারে-এমন গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল আশকোন নগর এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় ভারত সীমান্ত পার হয়ে আসা পাচারকারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে রেখে পুনরায় ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

​পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি এবং ১ কেজি ক্রিস্টাল মেথ জব্দ করেন বিজিবি সদস্যরা।

​বিষয়টি নিশ্চিত করে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, "উদ্ধার করা আইসের নমুনায় ভেজাল আছে নাকি এটি শতভাগ খাঁটি, তা ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। পাচারকারীদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।"

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!