info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত

ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত

মাহবুব পিয়াল,ফরিদপুর:
ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় ও জেনারেল হাসপাতালের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ লক্ষ্যে সচেতনতামূলক র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জেনারেল হাসপাতাল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান -এর সভাপতিত্বে র্যালির পূর্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। 
এ সময় ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মোহাম্মদ বদরুদ্দোজা, প্রশাসনিক কর্মকর্তা মো. জামাল মোল্লা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান, সদর উপজেলা স্বাস্থ্য অফিসের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) এম. শামীম আজাদ, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
সভার পরে সচেতনতাতামূলক একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি'টি ফরিদপুর জেনারেল হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে প্রদক্ষিণ করে আবার জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়।  

সভায় বক্তারা বলেন- ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা এডিস ইজিপ্টাই মশার 
ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের জনগণকে সচেতন হতে হবে। ডেঙ্গুমুক্ত সমাজ গড়তে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।