info@desherkhabor24.com

01923-772433

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

01923-772433

বাড়ছে তিস্তার পানি, ছয়টি জলকপাট খুলে দিতে বাধ্য পানি উন্নয়ন বোর্ড

Save
Link Copied!
বাড়ছে তিস্তার পানি, ছয়টি জলকপাট খুলে দিতে বাধ্য পানি উন্নয়ন বোর্ড

আবু হাসান (আকাশ), লালমনিরহাট প্রতিনিধিঃ
আন্দোলনের দ্বারপ্রান্তে এসে, খরা মৌসুমে হঠাৎ বাড়ছে তিস্তার পানি। ফলে তলিয়ে যাচ্ছে জেগে থাকা বালুচর। এতে ব্যারাজের ছয়টি জলকপাট খুলে দিতে বাধ্য য়েছে পানি উন্নয়ন বোর্ড।

‎শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার পর থেকে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানিপ্রবাহ বাড়তে শুরু করে। পরে সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫০ দশমিক ১০ সেন্টিমিটার।

‎উল্লেখ্য, তিস্তা নদির পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে আগামী ১৭-১৮ ফেব্রুয়ারি তিস্তার তীরবর্তী অঞ্চলে ২দিন ব্যাপী অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা পাড়ের মানুষ।

‎এরমধ্যে পানি বৃদ্ধিতে তিস্তা পাড়ের কৃষকরা আশঙ্কায় রয়েছেন। জেগে উঠা বালুচরের রসুন, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, ডাল-বাদামসহ অন্যান্য ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে।

‎এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপ অপারেটর নুরুল ইসলাম বলেন, ভারত থেকে পানি ছেড়ে দেওয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বাড়ছে। ইতিমধ্যে ছয়টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। পানির পরিমাণ আরো বাড়তে পারে।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!