info@desherkhabor24.com

01923-772433

মাদারীপুরে সংরক্ষিত মহিলা আসনের এমপি হেলেন জেরিন খানকে সংবর্ধনা

Save
Link Copied!
মাদারীপুরে সংরক্ষিত মহিলা আসনের এমপি হেলেন জেরিন খানকে সংবর্ধনা
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে মাদারীপুর শহরের লেকেরপাড় এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবীর, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক জামিনুর হোসেন মিঠু, মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুসহ দলীয় নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, “আমি মাদারীপুরের মাটি ও মানুষের জন্য কাজ করতে চাই। মাদারীপুরে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা করবো। মাদক নির্মূলে আমি ভূমিকা রাখতে চাই।”

তিনি আরও বলেন, “আমি কাজের মাধ্যমে মাদারীপুরবাসীর ইতিহাস হতে চাই।”
এর আগে তাকে শিবচর ও রাজৈর উপজেলায়ও গণসংবর্ধনা দেওয়া হয়। সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা হেলেন জেরিন খানের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তার সফলতা কামনা করেন। পরে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!