info@desherkhabor24.com

01923-772433

যারা পিআর চাচ্ছে তারা ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চাইছে: খোকন তালুকদার

Save
Link Copied!
যারা পিআর চাচ্ছে তারা ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চাইছে: খোকন তালুকদার

মাদারীপুর প্রতিনিধি:
আজ যারা পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, তারা মূলত আবারও ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চাইছে। এ দেশে সেটি কোনোভাবেই হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছন বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।


সোমবার দুপুরে কালকিনি উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আসন্ন দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি আরও বলেন, আমরা চাই জনগণের অংশগ্রহণে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন হোক। যারাই মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, আমরা তাদের মেনে নেব। কিন্তু পিআর-এর নামে যারা নির্বাচন প্রক্রিয়া বানচাল করে ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চায়, তা আমরা কখনোই হতে দেব না।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে খোকন তালুকদার বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপন নির্বিঘ্ন করতে বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে প্রতিটি পূজা মণ্ডপে সহযোগিতার হাত বাড়াতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি বলেন, যিনি ভিপি হয়েছেন, তার সঙ্গে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতাধিক ছবি রয়েছে। কিভাবে তিনি প্রার্থী হওয়ার সুযোগ পেলেন, কিভাবে ফ্যাসিস্টদের দোসরদের নিয়ে নির্বাচন হয়। যারা পি আর চাচ্ছে তারা এভাকেই ফ্যাসিস্টদের প্রতিষ্ঠা করছে। অনুষ্ঠানে শতাধিক হিন্দু ধর্মালম্বীদের মাঝে আর্থিক উপহার প্রদান করা হয়।


এ সময় আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, মাদারীপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব অসিম হালদার, যুগ্ম আহ্বায়ক অনুপম পাত্র, কালকিনি উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি শ্যামা প্রসাদ পাল, সাধারণ সম্পাদক প্রমথ মণ্ডলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!