info@desherkhabor24.com

01923-772433

ঢাবি আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

Save
Link Copied!
ঢাবি আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছ। এতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ৫১-৪৩ পয়েন্টে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।  ১১ আগস্ট ২০২৫ সোমবার শারীরিক শিক্ষা কেন্দ্রের জিমনেশিয়ামে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্কেটবল কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া স্বাগত বক্তব্য দেন। কেন্দ্রের উপ-পরিচালক ও বাস্কেটবল প্রতিযোগিতার ইনচার্জ মো. আজাদ রহমান অনুষ্ঠান সঞ্চালন করেন। এসময় বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খেলোয়াড় অনিরুদ্ধ তালুকদার বর্ণ ১১৫ স্কোর করে এই প্রতিযোগিতায় সর্বোচ্চ স্কোরার হন। এছাড়া, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আকিব হাসান প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন।

উল্লেখ্য, গত ২২ মে ২০২৫ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ৩৯টি বিভাগ ও ইনস্টিটিউট অংশ নেন।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!