ঢাবি প্রতিনিধি:
ঢাকা
বিশ্ববিদ্যালয় আন্তঃহল ভলিবল প্রতিযোগিতায় ছাত্র গ্রুপে বিজয় একাত্তর হল
এবং ছাত্রী গ্রুপে শামসুন নাহার হল চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় ছাত্র
গ্রুপে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং ছাত্রী গ্রুপে রোকেয়া
হল রানার্স আপ হয়েছে। ছাত্র গ্রুপে বিজয় একাত্তর হলের তানভীর হোসেন এবং
ছাত্রী গ্রুপে শামসুন নাহার হলের মোসা. সম্পা আক্তার সেরা খেলোয়াড়
নির্বাচিত হয়েছেন। প্রতিযোগিতা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক
ড. নিয়াজ আহমদ খান আজ ৩০ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার কেন্দ্রীয় খেলার মাঠে
এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার
বিতরণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভলিবল কমিটির সভাপতি অধ্যাপক ড.
মো. বেলাল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা
কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়াসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ,
আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পৃথক প্রতিযোগিতায় ছাত্রদের ১৩টি হল এবং ছাত্রীদের ৫টি হল অংশ নেয়।