ঢাবি প্রতিনিধি:
ঐতিহাসিক
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আগামী ৫ আগস্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের
লক্ষ্যে এক প্রস্তুতি সভা আজ ২৭ জুলাই ২০২৬ সোমবার অধ্যাপক আব্দুল মতিন
চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, অফিস প্রধানগণ এবং বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক ও সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৫ আগস্ট বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সার্বিক প্রস্তুতি, অগ্রগতি ও বিভিন্ন উপ-কমিটির কার্যক্রম পর্যালোচনা করা হয়। সফলভাবে এসব কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ নির্মাণ করা হবে। আগামী ০৫ আগস্ট ‘জুলাই স্মৃতি স্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হবে। এছাড়া, জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে একটি ‘জুলাই কর্নার’ স্থাপন করা হবে। যেখানে জুলাই আন্দোলনে শহিদদের ব্যবহৃত কাপড় ও অন্যান্য সামগ্রী, ভিডিও চিত্র, স্থির চিত্র ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সংরক্ষিত থাকবে।
আগামী ০৫ আগস্ট ২০২৬ সকাল ১১:০০ টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়া’য় বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে ডিসপ্লে স্থাপন করে ০৫ আগস্ট জুলাই আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শনীর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের উপযুক্ত প্রমাণ সাপেক্ষে স্বীকৃতি প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে অঙ্কিত জুলাই গ্রাফিতি সংরক্ষণের লক্ষ্যে পুনরায় রংকরণ করা হবে। এলক্ষ্যে ইতোমধ্যেই দেয়াল সমূহ ঘষা-মাজার কাজ শুরু হয়েছে। জুলাই আন্দোলনে বিভিন্নভাবে সম্পৃক্ত ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অভিজ্ঞতা নিয়ে একটি স্মরণিকা প্রকাশের কাজ চলমান রয়েছে।
শামসুন নাহার হল : এ উপলক্ষ্যে শামসুন নাহার হলের উদ্যোগে গতকাল ২৬ জুলাই ২০২৬ রবিবার সন্ধ্যায় হল মিলনায়তনে ‘স্মৃতিতে জুলাই’ শীর্ষক জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, ডকুমেন্টারি প্রদর্শন, স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে হল সংসদের ভিপি কুররাতুল আইন কানিজ ও জিএস সামিয়া মাসুদ মম বক্তব্য রাখেন। জুলাই গণ-অভ্যুত্থানে হলের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। আন্দোলনে অংশগ্রহণকারী নিয়ন মনি, সীমা আক্তার ও আশা তালুকদার স্মৃতিচারণ করেন। ইরাতফা বিনতে রেদওয়ান ও জারিন তাসনিম বিপা কবিতা আবৃত্তি করেন। নওশিন তাসনিম বাঁধন নৃত্য পরিবেশন করেন। সামিয়া মাসুদ মম ও জারিন তাসনিম বিপা অনুষ্ঠান সঞ্চালন করেন। এসময় হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশকে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক করে গড়ে তুলতে হবে। জুলাই বিপ্লবের স্মৃতি রক্ষায় আন্দোলনে আহত শিক্ষার্থীদের বেতন মওকুফ, গ্রাফিতি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের মতো নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি সকলের সহযোগিতা চান। নারী শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে তিনি নতুন হল নির্মাণের অগ্রগতি তুলে ধরেন।
ভাষাবিজ্ঞান বিভাগ : এ উপলক্ষ্যে ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে আজ ২৭ জুলাই ২০২৬ সোমবার বিকেলে ‘‘তারুণ্যের মননে জুলাই’’ শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ।
তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ : এ উপলক্ষ্যে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আগামীকাল ২৮ জুলাই মঙ্গলবার দুপুর ১২:০০ টায় কলাভবনের ১০০৭ নং শ্রেণিকক্ষে ‘স্মৃতিপটে জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ : আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের উদ্যোগে আগামী ৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার সকাল ৯:০০ টায় ভূগোল ও পরিবেশ বিভাগের আর আই খান অডিটোরিয়ামে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মহাম্মদ সফি উল্যাহ্ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।
চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ : এ উপলক্ষ্যে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে আগামীকাল ২৮ জুলাই ২০২৬ মঙ্গলবার সকাল ১০:০০ টায় নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হলে ‘ফিরে দেখা জুলাই ২০২৪’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. শাহানূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল করিম প্রধান অতিথি এবং আইইউবিএটি এর প্রো-ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ মাহমুদুর রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
কবি জসীম উদদী্ন হল : কবি জসীম উদদী্ন হলের উদ্যোগে আগামী ২৯ জুলাই সন্ধ্যা ৬টায় জুলাই বিপ্লবকে উপজীব্য করে উপস্থিত রচনা প্রতিযোগিতা ও বিশেষ পার্লামেন্টারী বিতর্ক, সন্ধ্যা ৭টায় জুলাই শহিদদের রুহের মাগফিরাত কামনায় হল মসজিদে বিশেষ মোনাজাত, সন্ধ্যা ৭:৩০টায় হল অডিটোরিয়ামে ‘স্মৃতিতে ও জাগরণে জীবন্ত জুলাই’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
ইংরেজি বিভাগ : এ উপলক্ষ্যে ইংরেজি বিভাগের উদ্যোগে আগামী ৩০ জুলাই কলাভবনের ২০৮০ নম্বর কক্ষে ‘‘July Commemoration Programme’’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। ইংরেজি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী- সহ শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট : এ উপলক্ষ্যে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে আগামী ৩ আগস্ট সকাল ১০:০০ টায় ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘চেতনায় জুলাই গণ-অভ্যুত্থান : দায়িত্ববোধ ও আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনার, আলোচনা সভা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।