info@desherkhabor24.com

01923-772433

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

01923-772433

ঢাবি ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ১১ জন মেধাবী শিক্ষার্থী

Save
Link Copied!
ঢাবি ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ১১ জন মেধাবী শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১ জন মেধাবী শিক্ষার্থীকে ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। এরমধ্যে ৫ জন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ স্মৃতি ট্রাস্ট ফান্ড বৃত্তি’ এবং ৬ জন ‘রাষ্ট্রবিজ্ঞান সতীর্থ ফোরাম ট্রাস্ট ফান্ড বৃত্তি’ লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ ১৩ জুলাই ২০২৬ সোমবার উপাচার্যের সভাকক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম-এর সভাপতিত্বে পৃথক বৃত্তি প্রদান অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, অর্থনীতি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফিরদৌসি নাহার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নাছিমা খাতুন, পৃথক দুটি ট্রাস্ট ফান্ডের দাতা প্রতিনিধি- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. ফেরদৌস হোসেন, অধ্যাপক ড. মুনির কুদ্দুস, সাবেক তথ্য কমিশনার সুরাইয়া বেগম, খায়রুজ্জামান হীরা, আহমেদ আহসান, রমেন্দ্র চন্দ্র বসাক এবং গোলাম হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন। 
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট নিরসন এবং শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করার চেষ্টা করছি। শুধু সরকারের টাকায় বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত  লক্ষ্যে নিয়ে যাওয়া সম্ভব নয়। এক্ষেত্রে অ্যালামনাইসহ সমাজের সকলের সহযোগিতা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ে গবেষণা ফান্ড এবং চিকিৎসা ফান্ড গঠনসহ শিক্ষা ও গবেষণার উন্নয়নে এগিয়ে আসার জন্য তিনি অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ স্মৃতি ট্রাস্ট ফান্ডের মূলধন বৃদ্ধির লক্ষ্যে দাতা প্রতিনিধিগণ উপাচার্যের নিকট ১ লক্ষ টাকার একটি চেক হস্তান্তর করেন।
‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ স্মৃতি ট্রাস্ট ফান্ড’ বৃত্তিপ্রাপ্তরা হলেন- অর্থনীতি বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থী আফরিনা ইসলাম আনিকা, সামিহা সারা, জুনাইদ হোসাইন আদনান, তাহসিন ফুয়াদ ত্বহা এবং সুদেব চাকমা।
‘রাষ্ট্রবিজ্ঞান সতীর্থ ফোরাম ট্রাস্ট ফান্ড’ বৃত্তিপ্রাপ্তরা হলেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থী মোছাঃ সাদিয়া খাতুন, মোঃ জিল্লুর রহমান, মোঃ আবির হোসেন, তারিকুল ইসলাম, রিতু রানী সাহা এবং ফারহানা পারভীন।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!