01923-772433

info@desherkhabor24.com

বাংলা ভাষা প্রোগ্রামে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের পরিচিতি সভা

Save
Link Copied!
বাংলা ভাষা প্রোগ্রামে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের পরিচিতি সভা

ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা ভাষা প্রোগ্রামে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের পরিচিতি সভা আজ ৩০ আগস্ট ২০২৬ রবিবার ইনস্টিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল থার্ড সেক্রেটারি মি. শিয়া ডাওজিং, ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই, চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আফজাল হোসেন, অধ্যাপক ড. আবদুল্লাহ রফিক-উম-মুনীর চৌধুরী এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা উপস্থিত ছিলেন। আধুনিক ভাষা ইনস্টিটিউটের বাংলা ভাষা বিভাগের শিক্ষক শারমীন সুলতানা অনুষ্ঠান সঞ্চালন করেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী  চীনকে বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী দেশ হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষা, গবেষণা, ব্যবসা-বাণিজ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এবং চীনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে। ফলে পারস্পরিক ভাষা শিক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভাষা শিক্ষার মাধ্যমে দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার উপর তিনি গুরুত্বারোপ করেন।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!