01923-772433

info@desherkhabor24.com

সংকট নেই, তাহলে বিদ্যুৎ থাকে না কেন?-এডভোকেট আতিকুর রহমান

Save
Link Copied!
সংকট নেই, তাহলে বিদ্যুৎ থাকে না কেন?-এডভোকেট আতিকুর রহমান

মাদারীপুর প্রতিনিধি:

সরকার বলে কোন সংকট নেই, তাহলে বিদ্যুৎ থাকে না কেন, কোন সংকট না থাকলে আমরা সার পাই না কেন?-বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান।

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তাবায়ন অনিবার্য' এই শ্লোগানে ২৯ আগস্ট (শনিবার) সকাল ১০টায় মাদারীপুর পৌরসভা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাদারীপুর জেলা শাখার আয়োজনে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এডভোকেট আতিকুর রহমান আরো বলেন, 'আমরা দলীয় স্বার্থে আসিনি। আমারা শ্রমিদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যাচ্ছি। বিগত ১৭ বছর আমরা কোন স্বাভাবিক কাজ করতে পারিনি। ঘরের ভিতরে বসে প্রোগ্রাম করলেও পুলিশ গ্রেফতার করেছে। ভিন্ন নামে কর্মসূচি দিলেও আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।'

তিনি আরো বলেন, 'শ্রমিক ছাটাই বন্ধ করতে হবে। শ্রম আইনে শ্রমিকদের যেই অধিকার দেয়া হয়েছে সেটা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৫ বছর হল। অনেক উন্নয়নের গল্প আমরা শুনেছি কিন্তু শ্রমিকদের ভাগ্য উন্নয়নের গল্প আমরা শুনি না।'

আগামী ১ তারিখে গণ সংযোগের মাধ্যমে শ্রমিক সংগঠনকে শক্তিশালি সংগঠনে রুপান্তর করবো। শ্রমিক কল্যাণ ফেডারেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি সাইয়্যেদ মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফরিদপুর অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মুহা: আজাহারুল ইসলাম, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডরেশনের সহ সাধারণ সম্পাদক ড. কাজী আবুল বাসার প্রমুখ। অনুষ্ঠানে মাদারীপুর জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!