01923-772433

[email protected]

কালকিনিতে জোরপূর্বক গরু সহ নগদ টাকা লুট

Save
Link Copied!
কালকিনিতে জোরপূর্বক গরু সহ নগদ টাকা লুট

মাদারীপুর প্রতিনিধি:

বিদেশ যাওয়ার টাকা লেনদেন সংক্রান্ত বিষয়ে গ্রাম্য সালিশে মীমাংসা হওয়ার পরেও দিন দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েত নগরের খোকন বেপারীর বাড়িতে হামলা করে দুটি গরু এবং নগদ ৩ লক্ষ্য ২০ হাজার টাকা সহ ১ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে কালকিনি উপজেলার বাশগাড়ি ইউনিয়নের চর ভাটবালি গ্রামের আ: রহমান বেপারীর ছেলে হাসানাত বেপারী ও তার দলের লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ৫ নভেম্বর বৃহস্পতিবার। এ বিষয়ে কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে। তবে এখনও আইনী কোন পদক্ষেপ নেয়নি পুলিশ।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন পূর্বে হাসানাত বেপারীকে বিদেশ নেওয়ার জন্য টাকা লেনদেন করা হয় খোকন ব্যাপারীর শ্যালক একই এলাকার জসিম সরদারের সাথে। জসিম হাসনাতকে বিদেশ নিতে না পারায় কয়েকদিন আগে গ্রাম্য সালিশের মাধ্যমে টাকা পরিশোধ করে দেয়। হাসানাতরা এতে সন্তুষ্ট না হয়ে সালিশের ক'দিন পরে জসিম সরদারের কাছে অতিরিক্ত টাকা দাবি করে। এই নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। তার জেরে গত ৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৭টার সময় হাসানাত এবং সোহাগ সহ তার দলবল সহ হামলা চালায় জসিমের বোনের শ্বশুরবাড়িতে। এ সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জসিমের ভগ্নিপতি খোকন ব্যাপারীর দুটি গরু নগদ ৩লক্ষ ২০ হাজার টাকা এবং এক ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। এ সময় বাড়ির মহিলারা এবং ভুক্তভোগী খোকন বেপারী বাধা দিলে তাদের শারীরিকভাবে হেনস্থা করে হাসানাতের লোকজন।

খোকন বেপারী বলেন, ঘটনাটি ঘটেছে আমার শ্যালকের সাথে। বিষয়টি গ্রাম্য সালিসিং মীমাংসাও হয়েছিল। কিন্তু হাসানাতের লোকজন আমার শ্যালকটি না পেয়ে আমার বাড়িতে এসে হামলা করে আমার দুটি গরু এবং নগদ ৩ লক্ষ ২০ হাজার টাকা সহ স্বর্ণালংকার নিয়ে যায়। আমি তাদেরকে বাধা দিলে তারা আমাকে এবং আমার পরিবারকে শারীরিকভাবে লাঞ্চিত করে। এ বিষয়ে আমি কালকিনি থানায় একটু অভিযোগ দায়ের করেছি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, বিষয়টি আমার নলেজে নাই। ভুক্তভোগীদের আমার সাথে যোগাযোগ করতে বলেন। আমি আইনগত ব্যবস্থা নেব।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!