01923-772433

[email protected]

শিবচরে তথাকথিত কবিরাজের বসতঘর গু‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছে জনতা

Save
Link Copied!
শিবচরে তথাকথিত কবিরাজের বসতঘর গু‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছে  জনতা

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের ভন্ড কবিরাজের এক নারীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে ওই কবিরাজের বসতঘর ভেঙে গুড়িয়র দি‌য়ে‌ছে বিক্ষুব্ধ জনতা। তিনি নিলখী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির পদে ছিলেন। অ‌নৈ‌তিক কা‌জের ভি‌ডিও ভাইরাল হওয়ার পর দল থে‌কে তাকে অব‌্যাহ‌তি দেয়া হয়। 

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে জানা যায়, গত রবিবার (২৫ অক্টোবর) দুপুরে তাইজুল ইসলামের নিজ বসতঘরে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হন তিনি। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকের বিভিন্ন আইডি ও গ্রুপে ব্যাপকভাবে ভাইরাল হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ রবিবার বেলা ১২ টার দিকে স্থানীয় নারী-পুরুষ উত্তেজিত হয়ে তার বসতঘর ভেঙে দেয়।

স্থানীয়দের অভিযোগ, তাইজুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার নারীদের বিভিন্ন সমস্যা সমাধানের নামে পানিপড়া ও ঝাড়ফুঁক দিয়ে কথিত চিকিৎসা করতেন।

জামায়াতের শিবচর উপজেলা কমিটির নায়েবে আমির মজিবুর রহমান শিকদার বলেন,তার বিষয়ে আমাদের কোন বক্তব্য নেই। তিনি আমাদের একজন কর্মী ছিলেন। তাকে আমরা বহিস্কার করেছি। তার বিষয় আমি আর কিছু বলতে চাই না।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, 'সকালে অভিযুক্ত তাইজুল ইসলামের শাস্তির দাবীতে এলাকার লোকজন একটা মানববন্ধন করে বলে জানতে পারি। পরে কিছু লোক ঘরবাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।'

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!