01923-772433

[email protected]

এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস

Save
Link Copied!
এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস

সাব্বির আলম বাবুঃ 

বরিশাল শিক্ষা বোর্ডে চলতি বছরে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। এই বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করেননি। এছাড়া ৩টি প্রতিষ্ঠানে পাসের হার শতভাগ। শনিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ মোরশেদ রেজা।

তিনি জানান, বরগুনার বেতাগীর কদভানু মেমোরিয়াল সেকেন্ডারি গার্লস স্কুল এন্ড কলেজ থেকে ২ জন, ভোলার চরফ্যাশনের চরমানিকা জালাল আহমেদ কলেজ থেকে ৫, ভোলার লালমোহনের রমাগঞ্জ সেকেন্ডারি স্কুল এন্ড কলেজ থেকে ৪ জন, পটুয়াখালীর গলাচিপায় বিপিসি সেকেন্ডারি স্কুল এন্ড কলেজ থেকে ৩, মীরগঞ্জের মজিদবাড়ি কলেজ থেকে ১ জন, পটুয়াখালী সদরের আউলিয়াপুর সাবিনা আক্তার হাই স্কুল এন্ড কলেজ থেকে ১, পিরোজপুরের নাজিরপুরের দিঘিরজান সেকেন্ডারি স্কুল এন্ড কলেজ থেকে ৫ জন, পিরোজপুর সদরের কদমতলা জর্জ হাইস্কুল এন্ড কলেজ থেকে ৩, ঝালকাঠির নলছিটির এডভোকেট এইচ আর কে ফাউন্ডেশন কৃষি প্রযুক্তি ইন্সটিটিউট এন্ড কলেজ থেকে ১০ জন, বরগুনার পাথরঘাটার হোগলাপাশা কলেজ থেকে ৩ এবং ভোলা সদরের মেদুয়া কলেজ থেকে ৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। যাদের মধ্যে কেউ পাস করেননি। এদিকে প্রতি বছর কমছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। বরিশাল বোর্ড জানিয়েছে, এইচএসসিতে ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৪ হাজার ১৬৭ জন, ২০২৫ সালে ১ হাজার ৬৭৪ জন এবং এ বছর পেয়েছে ৯৫০ জন।

বোর্ডের তথ্য অনুযায়ী, পাসের হারে সবার উপরে রয়েছে পিরোজপুর জেলা। এই জেলায় পাসের হার ৫১ দশমিক ৫৫ শতাংশ। এছাড়াও বরিশালে ৪৯ দশমিক ৯৫, বরগুনায় ৪৪ দশমিক ৬৬, ভোলায় ৩৯ দশমিক ৫৪, পটুয়াখালীতে ৩৮ দশমিক ৫১ এবং ঝালকাঠিতে ৩৭ দশমিক ০৯ শতাংশ ।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!