শিবচর (মাদারীপুর ) প্রতিনিধি:
“চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন”—এই স্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাদারীপুরের শিবচরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সাউথ বেঙ্গল ইয়ুথ ক্লাবের উদ্যোগে বুধবার (২৮শে অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার উৎরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও উতরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ২০ টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।আগামী মাস জুড়ে ৫০০ গাছ রোপনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত যুব উন্নয়ন কর্মকর্তা আরিফ জামিল ফারুকী।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলার সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: আ: হাই আকন, শিরুয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন টিপু,উতরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লিটন মিয়া,
সহকারী শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, “পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানোর কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের ঘোষণা দিয়েছেন। সাউথ বেঙ্গল ইয়ুথ ক্লাবের এই বৃক্ষরোপণ অভিযান তারই একটি অংশ। আমি সংগঠনের সকলকে ধন্যবাদ জানাই এবং তাদের এ কর্মসূচি সফল হোক এই কামনা করি।” এ সময় তিনি যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে সাউথ বেঙ্গল ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সংগঠনের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরে বলেন, “সাউথ বেঙ্গল ইয়ুথ ক্লাব ২০২০ সাল থেকে দরিদ্র ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কাজ করার পাশাপাশি সমাজের নানা অসংগতি ও বাল্যবিয়ে রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করে আসছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির অংশীদার হিসেবে এবং পরিবেশ রক্ষায় আমরা শিবচরের বিভিন্ন ইউনিয়নে মাসব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাব।শিবচরের বিভিন্ন শিক্ষাপ্রদিষ্ঠান,হাট বাজার ও রাস্তার আশেপাশে বৃক্ষ রোপন করবো। আগামীতে আমাদের পুরো দেশব্যাপী কাজ করার পরিকল্পনা রয়েছে।”
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।