ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হলের ১০জন শিক্ষার্থীকে প্রভোস্ট অ্যাওয়ার্ড এবং ৩৪ জনকে অমর একুশে হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। এরমধ্যে ২০২৩ ও ২০২৪ সালের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ১০ জন শিক্ষার্থীকে প্রভোস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া, ৩৪জন ছাত্রকে হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম গতকাল ২৭ অক্টোবর ২০২৬ মঙ্গলবার সন্ধ্যায় হল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রদের হাতে অ্যাওয়ার্ড ও বৃত্তির চেক তুলে দেন।
অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে হলের আবাসিক শিক্ষক ড. মো. মাহফুজুর রহমান খান-সহ হল সংসদের ভিপি এবং জিএস বক্তব্য রাখেন। সহকারী আবাসিক শিক্ষক ড. মো. শরীফুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অ্যাওয়ার্ড ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধাবী শিক্ষার্থীদের কাছে দেশ ও জাতির প্রত্যাশা অনেক বেশি। মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা, নিষ্ঠা, দায়িত্ববোধের সঙ্গে জাতির সেই প্রত্যাশা পূরণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে অ্যালামনাই নেটওয়ার্কিং শক্তিশালী করার উপর তিনি গুরুত্বারোপ করেন।
প্রভোস্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মুহাইমিনুর হোসেন ও মোহাম্মদ ইয়াসিন রহমান (জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি), মো. সিয়াম (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং), ওমর ফারুক (ভূতত্ত্ব), আহমেদ নেসার তাহসিন চৌধুরী (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল), সালিম সাদমান সাদাত (মৎস্যবিজ্ঞান), মো. মাহফুজুর রহমান (পুষ্টি ও খাদ্যবিজ্ঞান), মো. আনিসুর রহমান (পদার্থবিজ্ঞান), ফজলে রাব্বি (পরিসংখ্যান) এবং আতিক আবরার রহমান (অণুজীব বিজ্ঞান)।
হল ট্রাস্ট ফান্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. ইবনে হোসাইন ইমন ও মো. বিপুল হোসেন (পদার্থবিজ্ঞান), হাসানুর রহমান, ইকরাম হোসেন, মো. রিফাত আল হাসান ও মিকতাদ খান (গণিত), মো. হাসানুর রহমান সৌরভ ও মো. মাহবুব হাসান মিঠু (রসায়ন), জি. এইচ. ইমাম উদ্দিন আহমদ ও রমজান শেখ (মৃত্তিকা, পানি ও পরিবেশ), মো. রকি সোনার ও মো. আবু নাঈম হক নতুন (উদ্ভিদবিজ্ঞান), মো. আবীর হাসান ও মোকছেদুল শেখ (প্রাণিবিদ্যা), মো. আরিফুর রহমান ও সাব্বির হোসেন (অণুজীব বিজ্ঞান), সালিম সাদমান সাদাত, কাজী নাজমুল হুদা, মো. মাজহারুল ইসলাম ও মো. শাহরিয়ার (মৎস্যবিজ্ঞান), খান সাবরিন আহমেদ রিজভী ও মো. শাহরিয়ার রাফাত (জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি), মো. মাছুম (ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স), মুহাম্মদ ফাহিমুল ইসলাম (আবহাওয়া বিজ্ঞান), ওমর বিন আব্দুল আজিজ (নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং), মহির ফয়সাল (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং), মো. বাদশা আলমগীর ও মো. আমান উল্লাহ্ আরিফ (পরিসংখ্যান), মো. এহসানুল হক পারভেজ (ফলিত গণিত), মো. আরিফ ইশতিয়াক শোভন (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান), মো. আজগর ব্যাপারী (ভূগোল ও পরিবেশ), মো. নাবিউল হাসান শুভ (ভূতত্ত্ব), শরীফ আহম্মেদ (ফলিত রসায়ন ও কেমিকৌশল) এবং মো. মারুফ (ফলিত পরিসংখ্যান)।