01923-772433

[email protected]

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত

Save
Link Copied!
ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত

মাহবুব পিয়াল,ফরিদপুর:

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস- ২০২৬ উদযাপন করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকালে ফরিদপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।

ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক এ.এস.এম. মঈনুল আহ্সান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো: সোহরাব হোসেন, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম. আব্দুল হালিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের পরিদর্শক বেলায়েত হোসেন সহ যুব উদ্যোক্তা তানিয়া পারভিন ও তরুণ সংগঠক নিরব ইমতিয়াজ শান্ত।

এর আগে কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।  এ সময় বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। । পরে শিশু একাডেমীর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার বাড়ৈর সঞ্চালনায় আলোচনা শেষে পাঁচজন তরুণ যুব সংগঠককে সম্মাননা প্রদান এবং পাঁচজনের মধ্যে যুবঋণ  বিতরণ করা হয়।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস, দুর্নীতি, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও সাইবার অপরাধ প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!