info@desherkhabor24.com

01923-772433

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

01923-772433

ছুটির দিনে মুখরিত ফরিদপুর শিল্প ও বানিজ্য মেলা

Save
Link Copied!
ছুটির দিনে মুখরিত ফরিদপুর শিল্প ও বানিজ্য মেলা

মাহবুব পিয়াল,ফরিদপুর:

 প্রচন্ড তাপ ও গরম উপেক্ষা করে ছুটির দিনে মুখরিত ফরিদপুর শিল্প ও বানিজ্য মেলায় শুক্রবার ও আজ শনিবার ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে গত ৩ এপ্রিল থেকে মেলাটি শুরু হয়। স্টল ও প্যাভিলিয়নগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের আগমন বাড়তে থাকে। সন্ধ্যা ৬টায় বাণিজ্যমেলা লোকে লোকারণ্য হয়ে পড়ে। দর্শনার্থীর সমাগমে বিক্রেতা, মেলার আয়োজক ও প্রবেশ টিকিটের ইজারাদার খুশি।

তবে মেলা পরিচালক মোঃ মামুন হোসেন বলেন, সকাল থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকলেও, এই গরমে সন্ধ্যার পর থেকে মানুষের উপস্থিতি বৃদ্ধি হতে থাকে। বৈশ্বিক সমস্যার জন্য সন্ধ্যা ৭টার দিকে মেলা বন্ধ হওয়াতে আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছি। মেলার সময় যদি কিছুটা বাড়ানো যায় তাহলে ইনশাআল্লাহ আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি সেদিক থেকে কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবো। তিনি আরও বলেন, ফরিদপুর শিল্প ও বানিজ্য মেলাটি করার উদ্দেশ্য ছিলো ফরিদপুরবাসীকে মিলনমেলায় পরিণত করতে। ইনশাআল্লাহ সেদিক থেকে আমরা সাধারণ জনগণ এবং দর্শনার্থীদের ব্যাপক সাড়া পেয়েছি। ফরিদপুর সুন্দর এবং শান্তিপ্রিয় একটা জেলা, ফরিদপুরের জনগণ সেই পরিচয়ই দিয়েছে। সামনের যে কয়েকটি দিন রয়েছে তাদের সুন্দর বিনোদনের মিলনমলা উপভোগ করার চেষ্টা করবো। আইনশৃংখলার প্রশ্নে বলেন, আমাদের ভলেন্টিয়ার এবং সিসি ক্যামেরা আলতাভুক্ত পুরো মেলায় রয়েছে। এছাড়া ফরিদপুর জেলা পুলিশ সুপার যথেষ্ট সহযোগিতা করছে।

এদিকে মেলার দর্শনার্থীরা বলেন, ফরিদপুরের এতো সুন্দর সুশৃঙ্খল মেলার আয়োজন আমাদের মুগ্ধ করেছে। প্রতিটি স্টোল, শিশুদের খেলাধুলা করার জন্য পার্কের ব্যবস্থা এবং বড়দের বিনোদনের ব্যবস্থা সবকিছুই সুন্দরভাবে সাজানো হয়েছে। যেগুলো দর্শনার্থীদের মুগ্ধ করেছে। বন্ধের দিয়ে অনেকেই পরিবারের সাথে সময় কাটাতে ছুটে এসেছেন মেলায়। তারা বলেন ফরিদপুরের মধ্যে এমন একটা আয়োজন সত্যিই খুব ভালো লেগেছে। সামনের দিনগুলোতেও এমন আয়োজন আবারও ফিরে আসুক এমন আশা ব্যক্ত করেছেন দর্শনার্থীরা। এদিকে বিকালের পর থেকে বেচা-কেনা ভালো থাকলেও ক্রেতারা বলেন, সন্ধ্যা ৭ টার মধ্যে বন্ধ হওয়াতে তেমন লাভের মুখ দেখতে পাচ্ছেন না। কেননা অতিরিক্ত গরমে সকাল থেকে বিকাল অব্দি তেমন ক্রেতা বা দর্শনার্থীরা আসেন না। রাতের সময়টা বাড়িতে দিলে পিছনের ক্ষতিটা পুষিয়ে নিতে পারবো।

এদিকে শুক্রবার ও শনিবার মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের পদচারণা ছিল চোখে পড়ার মতো। বিকালের পর থেকে বাড়তে থাকে ক্রেতা-দর্শনার্থীদের সমাগম। স্টলগুলোতে নারীদের ভিড় ছিল বেশি। পরিবার-পরিজন নিয়ে অনেকেই মেলায় এসেছেন। পছন্দের জিনিস কিনেছেন। প্লাস্টিক পণ্য, ইমিটেশনের গয়না, শাড়ি, থ্রি-পিস, কসমেটিকসের স্টলগুলোতে ক্রেতাদের ভিড় ছিল বেশি। মূল্যছাড়সহ বিভিন্ন অফার থাকায় ক্রেতারা আকৃষ্ট হচ্ছেন। মেলায় শিশুদের জন্য রয়েছে নজরকাড়া ডিজাইনের পোশাক, জুতা ও খেলনা। বিকাল ৫টার মধ্যেই মেলাপ্রাঙ্গণ ভরে যায়। নানা শ্রেণির ও নানা বয়সের মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মেলাপ্রাঙ্গণ।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!