01923-772433

info@desherkhabor24.com

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু

Save
Link Copied!
নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো.জীবন হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইসলামগঞ্জ বাজারের উত্তর পাশে বুরো বাংলাদেশের বজরা শাখার সামনে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জীবন সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাজারামপুর গ্রামের জাহের মিয়ার বাড়ির মো.হোসেনের ছেলে।  
পুলিশ জানায়, সন্ধ্যার দিকে নাম্বারবিহীন ইয়ামাহা ফেজার মোটরসাইকেলটি ইউটার্ন নেওয়ার সময় নোয়াখালীগামী একটি ট্রাক মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী জীবন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক ও ট্রাকের হেলপার পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।  
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো.সাখায়তে হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্ত ছাড়া নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!