01923-772433

info@desherkhabor24.com

বিনামূল্যে ওষুধ-নিত্যপণ্য পৌঁছে দেবেন  টিম ফরিদপুর

Save
Link Copied!
বিনামূল্যে ওষুধ-নিত্যপণ্য পৌঁছে দেবেন  টিম ফরিদপুর

মাহবুব পিয়াল,ফরিদপুর :

বয়স্ক বাবা-মা, অসুস্থ ও প্রয়োজনগ্রস্ত মানুষের কাছে বিনামূল্যে ওষুধ ও জরুরি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফরিদপুরে যাত্রা শুরু করেছে মানবিক সংগঠন ‘টিম ফরিদপুর’।

রোববার (১৬ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির কার্যক্রম শুরু হচ্ছে। দূরে থাকা সন্তানদের পরিবারের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি অসহায়, অসুস্থ ও জরুরি প্রয়োজনে থাকা মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের প্রয়োজনের সময় দ্রুত সহযোগিতা পৌঁছে দিতে ২৪ ঘণ্টা মানবিক সেবায় কাজ করবে টিম ফরিদপুর। বিশেষ করে বয়স্ক বাবা-মা, অসুস্থ ব্যক্তি ও অসহায় মানুষের জরুরি প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সেবা কার্যক্রম পরিচালনা করা হবে।

টিম ফরিদপুরের টিম লিডার খাইরুল ইসলাম রোমান। উপদেষ্টা হিসেবে রয়েছেন জাহিদুজ্জামান জাহিদ। এছাড়া সংগঠনের সদস্য হিসেবে রয়েছেন নীলয় চৌধুরী রেজা, মো. ইয়াসিন, মাহমুদুল হাসান ওয়ালিদ, সাইদুল ইসলাম সাঈদ, মো. মনির খান, মো. আবু সাঈম (অমি), তাসলিম হুসাইন নাহিদ, তরিকুল ইসলাম মাহফুজ, সাইফুল ইসলাম সাইফ, রবিউল ইসলাম, মো. আকিবুল ইসলাম, মোফাসসিল হোসাইন, সৌরভ বারুই, মো. লিমন তালুকদার, মো. আলামিন, সাঈদ আব্দুল বাপ্পি, সাব্বির মোল্লা, এস এম রাকিবুল ইসলাম, সিয়াম আহমেদ সালমান, বাহারুল ইসলাম রবিন, কামরুজ্জামান (জসিম), শাহরিয়ার রাব্বি, ইঞ্জিনিয়ার রিয়াদ মিয়া, আশরাফুল ইসলাম রাজু, এস এম সালমান, রিফাত আহমেদ ও আবির বনিক।

টিম ফরিদপুরের টিম লিডার খাইরুল ইসলাম রোমান জানান, মানবিক সেবার এ কার্যক্রমকে আরও বিস্তৃত করে সমাজের অসহায় ও প্রয়োজনগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চান তারা। এ উদ্যোগ সফল করতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

তাদের প্রত্যাশা, দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে সবাই এগিয়ে এলে ফরিদপুরে মানবিকতার এ উদ্যোগ আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে।

 

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!