মোঃ রাশেদুল আলম, নাটোর প্রতিনিধিঃ
“রুপালি মাছে স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সফল মৎস্য চাষিদের মধ্যে ক্রেস্ট বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার উপজেলা পরিষদের চত্বর প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনিক ভবন এর সামনে এসে শেষ হয়। পরে উপজেলা বড়াল সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ মোশাররফ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদুল হাসান,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোহাম্মদ রেজানুল হক, সমবায় কর্মকর্তা ইবনে জামান মোহাম্মদ ফয়জুল কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান, কৃষি কর্মকর্তা ড. ভবসিন্দু রায়, যুব কর্মকর্তা মো. আব্দুস সবুর, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোঃনেকবার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির এ কে এম আফজাল হোসেন, জামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী প্রমুখ।