01923-772433

info@desherkhabor24.com

বাগাতিপাড়ায় বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু

Save
Link Copied!
বাগাতিপাড়ায় বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু

মোঃ রাশেদুল আলম রুপক নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বাগাতিপাড়ায় বিষধর সাপের কামড়ে পান্না বেগম (৪৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) ভোরে উপজেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের টেটন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পান্না বেগম ওই গ্রামের জিন্নাত আলীর মেয়ে এবং মোঃ আব্দুর রহমানের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার ভোর আনুমানিক ৫টার দিকে পান্না বেগম বাড়ির পাশের চায়ের দোকান খোলার জন্য যান। দোকানের সামনে ঝাড়ু দেওয়ার সময় হঠাৎ কোনো একটি প্রাণী তার ডান হাতের একটি আঙুলে কামড় দেয়। সাপে কামড় দিয়েছে সন্দেহ করে পরিবার ও স্থানীয়দের জানান পান্না। এ সময় দোকান ঘরের আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সাপ পাওয়া যায়নি। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে সকাল সাড়ে ৭টার দিকে তার স্বামী মোঃ আব্দুর রহমান তাকে অটোভ্যানে করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল আনুমানিক ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক পান্না বেগমকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান পরিবারের লোকজন।

নাটোর আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, পান্না বেগমকে বিষধর সাপে কামড় দিয়েছে, সেটা বুঝতে না পাড়ার কারণে হাসপাতালে আনতে অনেক দেরি হওয়ায় এ্যান্টিভেনাম প্রোয়পগ করার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান জনান, সাপের কামড়েই পান্না বেগমের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় এবং বিনা ময়নাতদন্তের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমুতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে বাগাতিপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য জনাব আলী সাপের কামড়ে পান্না বেগমের মৃত্যুর বষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দুপুরে মরহুমার জানাজা শেষে টেটন পাড়া গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!