01923-772433

[email protected]

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা ছেলে সহ ৬ জন নিহত, আহত ৯

Save
Link Copied!
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা ছেলে সহ ৬ জন নিহত, আহত ৯

মাহবুব পিয়াল,ফরিদপুর:

 ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুর তেঁতুলতলা এলাকায় বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা ও প্রাইভেট কারের উপরে উল্টা পড়ে। এই ঘটনায় অটোরিক্সশা চালক ও অটোরিশার যাত্রী  মা এবং ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া মধুখালীর আড়কান্দা নামক স্থানে বাস- অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ অ্যাম্বুলেন্স যাত্রী নিহত হয়েছে। উভয় সড়ক দুর্ঘটনায় ৯ যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে.।

আজ শুক্রবার দুপুর তিনটার দিকে আধা ঘন্টার ব্যবধানে পৃথক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, অটো রিক্সা যাত্রী চাঁপাইনবাবগঞ্জ জেলার পলাশ মিয়ার ছেলে শাওন (৭) ও তার স্ত্রী সুমি বেগম (৩২)। চালক অজ্ঞাত।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি অটোরিক্সশা কানাইপুর থেকে ফরিদপুর শহরে যাওয়ার পথে কানাইপুরের তেতুলতলা পৌছালে বিপরিত দিক থেকে আসা বালু বোঝা ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের উপর উল্টে পড়ে। এসময় একটি প্রাইভেটকারও ট্রাকের নিচে চাপা পরে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত দুইযান যানবাহনের  হতাহত যাত্রীদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অটো রিক্সা যাত্রী মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। 

এদিকে প্রাইভেট কারের এক যাত্রী ও অটোরিকশার চালক বালুর ট্রাকের নিচে আটকা পড়লে ফায়ার সার্ভিসের ঘন্টা ব্যাপী চেষ্টায় তাদের কে উদ্ধার করা হয়। এই ঘটনায় প্রাইভেট কারের চার যাত্রী আহত হয়। ও অটোরিকশায় থাকা পাচ জনের মধ্যে দুইজন নিহত হয়। এসময় মহাসড়কের দুই পাশে তীব্র জানজটের সৃষ্টি হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ, ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। দুর্ঘটনায় প্রাইভেট কারের পাশাপাশি একটি অটোরিকসহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় হাসপাতালে নেয়ার পরে মা ও ছেলের মৃত্যু হয়। এছাড়া আরো তিনজন আহত আছে তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে  ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা তিন শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪জন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার আরকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সাতক্ষীরা থেকে ঢাকা গামী কিং ফিসার নামের যাত্রীবাহি বাসটি আড়কান্দি নামক স্থানে পৌঁছালে ফরিদপুর থেকে মাগুরাগামী অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা তিন জন নিহত হয়। আহত হয় আরো ৪ জন। আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামিম রেজা জানান, মাগুরা জেলা থেকে সকালে ফরিদপুরে একটি কর্মশালায় যোগ দিতে আসে ৭ শিক্ষার্থী। কর্মশালা শেষে অ্যাম্বুলেন্সে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছ

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!