01923-772433

[email protected]

রাজবাড়ীতে 'দেড়শতাধিক পরিবারের মাঝে শারদ উপহার বিতরণ

Save
Link Copied!
রাজবাড়ীতে 'দেড়শতাধিক পরিবারের মাঝে শারদ উপহার বিতরণ

কাজী তানভীর মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ীতে সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা সনাতনী যুবক’-এর উদ্যোগে দেড়শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শারদ উপহার (বস্ত্র) বিতরণ করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর, ২০২৬) সকাল ১১টায় রাজবাড়ী শহরের ভাজনচালা শীতলা কালী মন্দির প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে এ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনের প্রধান সমন্বয়ক বিপ্লব কুমার সাহার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন রাজেশ মন্ডল, সুমন দাস, রবি দাস, স্বপন দাস, অনিক দাস ও আকাশ দাস।

এছাড়াও কর্মসূচিতে সার্বিক সহায়তা ও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য পরিমল সরকার, সিন্দন দত্ত, বিদ্যা ধর, সজল সাহা, প্রবীর ঘোষ, উজ্জ্বল সাহা, তীর্থ দাস, স্বর্ণ চক্রবর্তী, সাহিত্য চক্রবর্তী, অনিক দত্ত, অর্ঘ্য দাস, কৃষ্ণ গৌড় ও আদিত্য দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, 'মানবতার সেবায়' স্লোগানকে সামনে রেখে তারা প্রতি বছরের ন্যায় এবারও স্থানীয় সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের পূজার আনন্দ বাড়িয়ে দিতে এ ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেছেন। আগামীতেও সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!