01923-772433

[email protected]

সবাই বাংলাদেশি, কোনো ভেদাভেদ নয়- প্রতিমন্ত্রী পুতুল

Save
Link Copied!
সবাই বাংলাদেশি, কোনো ভেদাভেদ নয়- প্রতিমন্ত্রী পুতুল

মোঃ রাশেদুল আলম রুপক নাটোর প্রতিনিধিঃ

হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—কোনো ভেদাভেদ নয়, আমরা চাই সবাই বাংলাদেশি হিসেবে পরিচিত হবেন। জনগণের কাছে আমরা এই অঙ্গীকার করেছিলাম। আমাদের সরকার সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে।’ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন, ৫৮নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে জিআর চাল বিতরণ, কৃষকদের মাঝে চার্জার স্প্রে মেশিন, প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের অনুকূলে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দুর্গাপূজা সারা বাংলাদেশের একটি উৎসব। অতীতে সরকারে না থাকলেও আমরা পূজাকে আনন্দময় করতে সবার পাশে থাকার চেষ্টা করেছি। এবারও সরকারের পক্ষ থেকে সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, পূজার উৎসবে আইনশৃঙ্খলার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। কেউ বিশৃঙ্খলা বা সংকট তৈরির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। এ বিষয়ে সরকার ও দলের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে।

তিনি আরও বলেন, সরকারের পরিকল্পনার পাশাপাশি সবার সম্মিলিত প্রচেষ্টায় উৎসবকে আরও আনন্দময় করে তুলতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলার ৩০টি পূজামণ্ডপে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জিআর খাত থেকে মোট ১৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল দেওয়া হয়। এ ছাড়া প্রান্তিক কৃষকদের মাঝে ৩০টি চার্জার স্প্রে মেশিন, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ১০টি হুইলচেয়ার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান প্রিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হাফিজুর রহমান, সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন ও সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিরা।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!