01923-772433

[email protected]

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি

Save
Link Copied!
আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায়  চ্যাম্পিয়ন ঢাবি

ঢাবি প্রতিনিধি:
আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্র বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ছাত্রী বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স আপ হয়েছে। আজ ২৭ নভেম্বর ২০২৬ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কারাতে প্রতিযোগিতায় ছাত্র গ্রুপে ঢাকা বিশ্ববিদ্যালয় ০৪টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০৩টি তাম্র পদক লাভ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ০১টি স্বর্ণ ও ০১টি রৌপ্য পদক অর্জন করে।
ছাত্রী গ্রুপে ঢাকা বিশ্ববিদ্যালয় ০৫টি স্বর্ণ ও ০২টি রৌপ্য পদক লাভ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ০২টি স্বর্ণ, ০২টি রৌপ্য ও ০২টি তাম্র পদক অর্জন করে।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং সন্ধ্যায় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে কমিটির সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ পাল। এসময় শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক নয়না চৌধুরী- সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিনব্যাপী প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। এতে বিজয়ীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াপ্রেমি শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!