01923-772433

[email protected]

ঢাবিতে ‘মিশন সেভেন ক্লিন ফার্স্ট’ কর্মসূচির উদ্বোধন

Save
Link Copied!
ঢাবিতে ‘মিশন সেভেন ক্লিন ফার্স্ট’ কর্মসূচির উদ্বোধন

ঢাবি প্রতিনিধি:
পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে আজ ২৬ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মিশন সেভেন ক্লিন ফার্স্ট’ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচি উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সহযোগী আয়োজক ছিল আরবরিকালচার সেন্টার।
পরিবেশ সংসদের প্রধান উপদেষ্টা ও আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এইচ এম জুলফিকার আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন । অনুষ্ঠান সঞ্চালন করেন পরিবেশ সংসদের সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব) মারিয়ম ইসলাম মীম। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের সভাপতি রাশেদ কামাল অনিক, সাধারণ সম্পাদক এম. আবু রাফি, সংসদের নেতৃবৃন্দ, সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিবেশবান্ধব করে তুলতে আমরা বদ্ধপরিকর। নিরাপদ, পরিচ্ছন্ন ও সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। আগামী ৫ বছরে বর্তমান সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ ও আরবরিকালচার সেন্টারের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য,  Mission 7 – Clean First কর্মসূচির আওতায় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা নিশ্চিত করা, যত্রতত্র ময়লা ফেলা ও পাতা পোড়ানো বন্ধে সচেতনতা সৃষ্টি, পরিচ্ছন্নতা কর্মীদের প্রয়োজনীয় সতর্কতা ও সচেতনতা বৃদ্ধি এবং ৩১ ডিসেম্বরের আতশবাজি ও শব্দদূষণ নিয়ন্ত্রণসহ পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে ধারাবাহিক কার্যক্রম পরিচালিত হবে।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!