01923-772433

[email protected]

ড. মুহম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাইদের মিলনমেলা

Save
Link Copied!
ড. মুহম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাইদের মিলনমেলা

ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় ড. মুহম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের “হেমন্ত আড্ডায় মিলনমেলা ও সম্মাননা” প্রদান অনুষ্ঠান গতকাল ০৬ নভেম্বর ২০২৬ শুক্রবার সন্ধ্যায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ড. মুহম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মেজবাহ উদ্দিন আলীর  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, বিএসটিআই-এর মহাপরিচালক কাজী ইমদাদুল হক, বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সচিব মো. ফজলুর রহমান এবং হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ কে এম হাফিজুল্লাহ খান লিটন অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম  শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও গবেষণার জন্য পৃথক দুটি এন্ডাওমেন্ট ফান্ড গঠনে এগিয়ে আসার জন্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ২০ বছর মেয়াদি শিক্ষা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রায় ২হাজার কোটি টাকার এন্ডাওমেন্ট ফান্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য অ্যালামনাইদের আর্থিক ও সাংগঠনিক সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ও পেশাগত জীবনে সহযোগিতার জন্য মেন্টরশিপ, বৃত্তি, গবেষণা, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও অ্যালামনাইদের এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য হলের বিশিষ্ট অ্যালামনাইদের সম্মাননা প্রদান করা হয়।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!