ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে বিশ্বমানের গ্র্যাজুয়েট হিসেবে গড়ে উঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ ১৫ নভেম্বর ২০২৬ রবিবার পদার্থবিজ্ঞান বিভাগ ও অণুজীব বিজ্ঞান বিভাগের পৃথক পৃথক নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। তাদের এই মেধা ও যোগ্যতাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে এবং সময়ের যথাযথ সদ্ব্যবহার করতে হবে। শিক্ষাথীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবেনা বরং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। পড়াশোনার পাশাপাশি তাদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে হবে।
পদার্থবিজ্ঞান বিভাগ : পদার্থবিজ্ঞান বিভাগের নবীনবরণ অনুষ্ঠান ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন এবং ইমেরিটাস অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. গোলাম দস্তগীর আল-কাদেরী স্বাগত বক্তব্য দেন। এছাড়া, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এস এম রহমান, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মেজবাহউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মকবুলুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আজিজুর রহমান প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন। বিভাগের সহকারী অধ্যাপক ফারিয়া ফেরদৌস ও প্রভাষক সৈয়দ শোভন মাহবুব মাহিন অনুষ্ঠান সঞ্চালন করেন।
অণুজীব বিজ্ঞান বিভাগ : অণুজীব বিজ্ঞান বিভাগের ুনবীনবরণ ও বিদায় সংবর্ধনা” অনুষ্ঠান আনোয়ারুল আজিম চৌধুরী গ্যালারিতে অনুষ্ঠিত হয়। অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাকিলা নার্গিস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, বিভাগের অধ্যাপক ড. মো আনিসুর রহমান খান এবং সহকারী অধ্যাপক ড. সামিনা মমতাজ আলোচনায় অংশগ্রহণ করেন। বিভাগের শিক্ষার্থী মো. আরাফাত ইসলাম এবং মাসুমা তাবাসসুম মৌমী অনুষ্ঠান সঞ্চালন করেন।