01923-772433

[email protected]

শামসুন্নাহার হলের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Save
Link Copied!
শামসুন্নাহার হলের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি:
‎ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন নাহার হলের বার্ষিক সাহিত্য প্রতিযোগিতায় লোক প্রশাসন বিভাগের মালিহা মাহজাবিন ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নাবা আহমেদ ইশতিমাম যৌথভাবে চ্যাম্পিয়ন এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের নাহিদা সুলতানা রানার আপ হয়েছেন। এছাড়া, হলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় সংগীত বিভাগের পূজা ঢালী চ্যাম্পিয়ন এবং আইন বিভাগের ফাউজিয়া হক রানার আপ হয়েছেন। বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের হাবিবা আক্তার ইমি চ্যাম্পিয়ন এবং ভাষাবিজ্ঞান বিভাগের সাদিয়া ইসলাম শশী রানার আপ হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসরিন সুলতানার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় হলের আবাসিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
‎প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলা ও সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের ব্যক্তিত্ব ও দক্ষতা বিকাশে সহায়ক ভূমিকা রাখে। বিতর্ক, কবিতা আবৃত্তি, উপস্থাপনা ও খেলাধুলার মতো কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের দক্ষতা বাড়ায়। তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহ-শিক্ষামূলক কর্মকান্ডে অংশ নিতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!