01923-772433

[email protected]

ফরিদপুরে জি এস সি  গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Save
Link Copied!
ফরিদপুরে জি এস সি  গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মাহবুব পিয়াল, ফরিদপুর:

ফরিদপুরের নগরকান্দার গজারিয়া স্কুল মাঠে শুরু হয়েছে জিএসসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে জমকালো  অনুষ্ঠানে  স্থানীয় কৃষ্ণারডাঙ্গী স্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা আফরিন।

এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি ও ফরিদপুর মোহামেডান স্পোটিং ক্লাবের সভাপতি  হানিফ মন্ডল,  খেতনামা  শিক্ষাবিদ আব্দুস সাত্তার মন্ডল, ফরিদপুর জিলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আলী রেজওয়ান বিশ্বাস তরুন,  জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন।

উদ্বোধনী খেলায় গতবারের চ্যাম্পিয়ন গোপালগঞ্জের বামুন্দি সিকদার ফুটবল একাদশ ট্রাইবেকারে ৫-৩ গোলে রংপুর জেলার জয় ফুটবল একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়। দুদলে একাধিক বিদেশী খেলোয়ার অংশ নেয়।

গজারিয়া স্পোটিং এন্ড একাডেমীর আয়োজন নকআউট ভিত্তিক এ ফুটবল টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার ৮টি দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ন এ ফুটবল খেলাটি দেখতে সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে হাজারো দর্শক উপস্থিত হয় কৃষ্ণারডাঙ্গী স্কুল মাঠে।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!