01923-772433

info@desherkhabor24.com

ঢাবি আন্তঃহল দাবা প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

Save
Link Copied!
ঢাবি আন্তঃহল দাবা প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি:

ঢাবি আন্তঃহল দাবা প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে ছাত্র বিভাগে ফজলুল হক মুসলিম হল এবং ছাত্রী বিভাগে কবি সুফিয়া কামাল হল চ্যাম্পিয়ন এবং জগন্নাথ হল রানার্স-আপ হয়েছে। ছাত্রী বিভাগে কবি সুফিয়া কামাল হল চ্যাম্পিয়ন এবং রোকেয়া হল রানার্স-আপ হয়েছে।  
আন্তঃহল ক্যারম প্রতিযোগিতায় ছাত্র এককে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল চ্যাম্পিয়ন এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল রানার্স-আপ হয়েছে।
ছাত্রদের দ্বৈত বিভাগে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল চ্যাম্পিয়ন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল রানার্স-আপ হয়েছে। ক্যারম প্রতিযোগিতায় ছাত্রীদের একক ও দ্বৈত বিভাগে শামসুন নাহার হল চ্যাম্পিয়ন এবং রোকেয়া হল রানার্স-আপ হয়।
প্রতিযোগিতা শেষে গতকাল ০৪ আগস্ট ২০২৬ মঙ্গলবার শারীরিক শিক্ষা কেন্দ্রে এক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ও ক্যারম কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!