01923-772433

info@desherkhabor24.com

ফরিদপুরে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

Save
Link Copied!
ফরিদপুরে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মাহবুব পিয়াল, ফরিদপুর:

ফরিদপুরে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক জেলা স্কুল, মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি মাজহারুল ইসলাম।

ফরিদপুর জেলা শিক্ষা কর্মকর্তা জেলা স্কুল, মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক বিষ্ণু পদ ঘোষালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আব্দুল হালিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) হাসান-বিন-মুহাম্মাদ আলী, ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদ আল-সিদ্দিকী, ফরিদপুর শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সভাপতি মোঃ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

সমাপনী অনুষ্ঠানের অংশ হিসেবে চূড়ান্ত কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর সদর উপজেলা বোয়ালমারী উপজেলা অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নির্ধারিত সময় শেষে ৩৫-৩৩ পয়েন্টে বোয়ালমারী উপজেলাকে পরাজিত করে ফরিদপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পরে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফি সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

জেলা স্কুল, মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ফরিদপুর জেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!