01923-772433

[email protected]

ফরিদপুরে শিক্ষার্থীদের মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন

Save
Link Copied!
ফরিদপুরে শিক্ষার্থীদের মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন

মাহবুব পিয়াল, ফরিদপুর:

ফরিদপুর শহরের হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মাজহারুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, মার্শাল আর্ট বা কারাতে প্রশিক্ষণ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু আত্মরক্ষার কৌশল নয়, বরং একটি শিল্প ও ক্রীড়া অনুশীলন। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

তিনি আরও বলেন, চীন, কোরিয়া ও জাপানে মার্শাল আর্ট অত্যন্ত জনপ্রিয়। আমাদের দেশেও দিন দিন এ খেলার জনপ্রিয়তা বাড়ছে। শিক্ষার্থীদের মার্শাল আর্ট প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়ার সরকারি নির্দেশনার ধারাবাহিকতায় ইতিমধ্যে ফরিদপুরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে এ প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে আগামী ছয় মাসের মধ্যে জেলার সব উপজেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাওআইসিটি) হাসান-বিন-মুহাম্মদ আলী, উপজেলা নিবার্হী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, জেলা প্রশাসনের সহকারী কমিশনার উপস্থিত ছিলেন।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!