info@desherkhabor24.com

01923-772433

ফরিদপুরে ভয়ভীতি ও হুমকি প্রদানের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

Save
Link Copied!
ফরিদপুরে ভয়ভীতি ও হুমকি প্রদানের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

মাহবুব পিয়াল, ফরিদপুর: 
ফরিদপুরে শামসুদ্দিন টাওয়ার নামে একটি ব্যানিজ্যিক টাওয়ারের মালিকের সার্ভিস চার্জের  পাওনা টাকা পরিশোধ না করে ভয়ভীতি,  হুমকি ও  ভবনের মালিকানা দাবির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
আজ বুধবার দুপুর ১২ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই  মানববন্ধন করেন শামসুদ্দিন টাওয়ারের মালিকের ওয়ারিশগন।
এসময় শামসুদ্দিনের স্ত্রী রোকেয়া বেগম বলেন,  আওয়ামী লীগ নেতা  দীন মোহাম্মদ আমাদের মালিকানাধীন টাওয়ারের ৬ টি ফ্লাট ক্রয় করেন। চুক্তিনামা অনুযায়ী পানির বিল,বিদ্যুৎ বিল,জেনারেটর ও লিফটের সার্ভিস চার্জ প্রদান করা কথা থাকলেও তা পরিশোধ না করে আমাদের হুমকি দামকি প্রদান করছে এবং ভবনের মালিকানা দাবি করছে।  আমরা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট ন্যয় বিচার দাবি করছি।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!