01923-772433

[email protected]

ফরিদপুর হাই কেয়ার স্কুলে 'চেষ্টা'র মানবিক সহায়তা প্রদান

Save
Link Copied!
ফরিদপুর হাই কেয়ার স্কুলে 'চেষ্টা'র মানবিক সহায়তা প্রদান

মাহবুব পিয়াল,ফরিদপুর :

ফরিদপুরে  বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল হাই কেয়ার-এ মানবিক সহায়তা প্রদান করেছে  'চেষ্টা' নামে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। ২০১১ সালে 'চেষ্টা' র যাত্রা শুরু হয়। এটি মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর থেকে নিবন্ধিত একটি সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ১৯৭১ সালের বীরকন্যা, সমাজের অবহেলিত এবং হত দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে আসছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের কমলাপুর মহল্লা এলাকায় অবিস্থিত ফরিদপুরে হাই কেয়ার স্কুলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এ সময় বিদ্যালয় মেরামতের জন্য "চেষ্টা'র পক্ষ থেকে ২ বান্ডিল টিন এবং স্কুলের শিশুদের জন্য খেলনা সামগ্রী বিতরণ করা হয়। একই সময় রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার পক্ষ থেকে স্কুলের জন্য নগদ অর্থ ও বাচ্চাদের জন্য পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

পাশাপাশি "চেষ্টা" এবং "ঢাকা শেকড়" এর যৌথ উদ্যোগে ২০টি ফলজ ও বনজ বৃক্ষ স্কুলের ভবিষ্যতের জন্য রোপণ করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'চেষ্টা'র প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন, সেক্রেটারি গুলশান নাসরীন চৌধুরী, ফরিদপুর হাই কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা রাশিদা আখতারী খানম, রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার প্রেসিডেন্ট সাকেরা খান, ঢাকা শেকড়ের অ্যাডমিন নাসিমা জামান।

অনুষ্ঠানে "চেষ্টা'র প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন বলেন, 'হাই কেয়ার স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আমাদের সমাজেরই অংশ। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব"।

 রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার প্রেসিডেন্ট সাকেরা খান বলেন, শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

 ঢাকা শেকড়ের অ্যাডমিন নাসিমা জামান বলেন, 'বৃক্ষরোপণ আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ার অঙ্গীকার"।

"চেষ্টা" সংগঠনের সেক্রেটারি গুলশান নাসরীন চৌধুরী চেষ্টা'র  সংগঠনের কার্যক্রম সম্বন্ধে সকলকে অবহিত করেন।

তিনি আরো বলেন, "প্রতিবন্ধী শিশুরা করুণার পাত্র নয়, ভালোবাসার পাত্র। মানবতার হাত বাড়িয়ে 'চেষ্টা' তাদের পাশে দাঁড়িয়েছে"।

সংগঠনের একঝাঁক উদ্দিপ্ত সদস্য এ আয়োজনে উপস্থিত থাকতে পেরে, উৎসাহিত ও আনন্দিত হন।

হাই কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা রাশিদা আখতারী খানম ঢাকা থেকে আগত সংগঠনগুলোকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, "আপনাদের এই ভালোবাসা আমাদের শিশুদের এগিয়ে যাওয়ার প্রেরণা।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!