01923-772433

info@desherkhabor24.com

বৃহত্তর ফরিদপুর হবে উন্নয়নের মডেল বিভাগ- নুরুদ্দিন অপু

Save
Link Copied!
বৃহত্তর ফরিদপুর হবে উন্নয়নের মডেল বিভাগ- নুরুদ্দিন অপু

মাহবুব পিয়াল, ফরিদপুর:

জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য ও ফরিদপুর, রাজবাড়ী এরং গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম কমিটির সমন্বয়ক মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, ফরিদপুর, রাজবাড়ী গোপালগঞ্জ শরীয়তপুর ও মাদারীপুর কে নিয়ে গঠিত বৃহত্তর ফরিদপুর হবে উন্নয়নের মডেল বিভাগ।

আজ (সোমবার, ৩১ আগষ্ট) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে ফরিদপুরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের বৃহত্তর জেলাগুলোর মধ্যে একটি হচ্ছে ফরিদপুর জেলা, এটি একটি প্রাচীন জেলা, যাকে বলা হয় মা, যার থেকে রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলার জন্ম হয়েছে। আজ ফরিদপুর শহরের ভেতর দিয়ে আসার সময় দেখলাম মায়ের ভগ্ন দশা, আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। এখানে ঢুকে মনে হলো আমি ৫০ বছর আগের একটি শহরে প্রবেশ করেছি। আমরা ফরিদপুর, রাজবাড়ী গোপালগঞ্জ শরীয়তপুর ও মাদারীপুর কে নিয়ে গঠিত বৃহত্তর ফরিদপুরকে উন্নয়নের মডেল বিভাগ হিসেবে গড়ে তুলবো।

জাতীয় সংসদের হুইপ বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ৭১ এর পরে যুদ্ধবিধ্বস্ত দেশ যেমন ছিলো, রাজ কোষাগার শূন্য ছিলো, আইনশৃঙ্খলা বলতে লজিস্টিক কোনো সার্পোট ছিলোনা, দেশের সামাজিক অবস্থা বিচ্ছিন্ন হয়েছিল, ঠিক একইরূপে ২৪ এর গনঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে দেশের অর্থনীতি তার থেকে আরো খারাপ অবস্থায়। আমরা শূন্যও নয়, মাইনাস অর্থনীতির মধ্যে দাড়িয়ে আছি। বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন ঋণগ্রস্ত। ৭১ পরবর্তী সময়ে দেশবাসী শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওপর আস্থা রেখেছিলেন ঠিক এমনি ভাবে ল ২৪ পরবর্তী সময়ে জাতীয় সংসদ নির্বাচনে জনগণ জনাব তারেক রহমানের ওপর আস্থা রেখেছেন। এই মাইনাস অর্থনীতি নিয়ে আমরা মানুষের প্রত্যাশা পূরনের জন্য  মাননীয় প্রধানমন্ত্রী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন।

ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে

সভায় আরও বক্তব্য দেন রাজবাড়ী ১ আসনের  সংসদ সদস্য ও  সংস্কৃতি প্রতিমন্ত্রী  আলী নেওয়াজ খৈয়ম, ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লাসহ রাজবাড়ী ও গোপালগঞ্জের সাংসদেরা।   সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

অনুষ্ঠানে ‌আরো বক্তব্য দেন ‌ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ূম জঙ্গি, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ প্রমুখ।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহরাব হোসেন, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম, শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুস্মিতা সাহা এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় তিন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি ও পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করা, উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অংশগ্রহণকারী জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা নিজ নিজ জেলার ও নির্বাচনী এলাকায় বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চলমান কার্যক্রম তুলে ধরেন। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জনসেবামূলক কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।#

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!