01923-772433

info@desherkhabor24.com

শিবচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Save
Link Copied!
শিবচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শিবচর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। বিকেলে সড়ক-৭১ সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা চৌধুরী ও মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক সাহাদাত হোসেন খান ও সঞ্চালনা করেন, বিএনপি সদস্য সচিব সোহেল রানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবদুল হান্নান মিয়া, পৌর বিএনপির আহবায়ক কালাম মল্লিক, যুগ্ন আহবায়ক হেমায়েত হোসেন খান, উপজেলা কৃষক দলের আহবায়ক টিপু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিলন হাওলাদার, ছাত্রদলের আহবায়ক তুরাগ খান, যুবদল নেতা সজিব খানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হেলেন জেরিন খান বলেন,

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দলের দীর্ঘ রাজনৈতিক পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া পৃথকভাবে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লার নেতৃত্বে আরেকটি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক শাজাহান মোল্লা সাজু, সাবেক যুগ্ন আহবায়ক মাহবুব মাদবর, যুবদল নেতা কাজী খোকন, জসিম মৃধাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কামাল জামাল নুরুদ্দিন মোল্লা বলেন, আমি শুধু শিবচরের রাজনীতিই করি না। আমি ঢাকার কেন্দ্রীয় নেতা। প্রধান মন্রী তারেক রহমান এর সাথে আমার রাজনীতির পথচলা। শিবচর উপজেলা বিএনপির সকল গ্রুপ ভেঙে একত্রিত করার চেষ্টা করব ইনশাল্লাহ।

পরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!