info@desherkhabor24.com

01923-772433

মাদারীপুরে যুবলীগ নেতা নাঈম খান গ্রেপ্তার

Save
Link Copied!
মাদারীপুরে যুবলীগ নেতা নাঈম খান গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি: 

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের গুলবাহার রেস্টুরেন্ট থেকে মাদারীপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের গুলবাহার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে এবং তিনি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

মাদারীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সালমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

স্থানীয় একাধিক সূত্র জানায়, সম্প্রতি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে নাঈম খান নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নাঈম খানকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!