01923-772433

info@desherkhabor24.com

মাদারীপুরে ১২৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Save
Link Copied!
মাদারীপুরে ১২৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে ১২৮ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮ সদস্যরা। শনিবার বিকেলে সদর উপজেলার পেয়ারপুর গ্রামের বেড়ির বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতর নাম মোঃ আয়ুব হোসেন (৪৯)। তিনি সাতক্ষীরার দেবহাটা থানার পারুলিয়া গ্রামের দিন আলী গাজীর ছেলে। সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, পেয়ারপুর গ্রামের বেড়ির বাজারে দুইজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য এস্কুফ সিরাপ (ফেন্সিডিল) ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে র‍্যাবের কাছে গোপন সংবাদ আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাদের মধ্যে আয়ুব হোসেনকে আটক করতে সক্ষম হয় র‍্যাব। আরেকজন পালিয়ে যায়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক আয়ুবকে জিজ্ঞাসাবাদ করে র‍্যাব। এসময় তল্লাশী করে তার ডান হাতে থাকা কালো রংয়ের কাঁধ ব্যাগের ভিতরে সাদা রংয়ের টেপ দ্বারা মোড়ানো বিশেষ কায়দায় রক্ষিত ৮০ বোতল ও বাম হাতে থাকা নীল রংয়ের হাত ব্যাগের ভিতর থেকে ৪৮ বোতল সহ মোট ১২৮ বোতল এস্কুফ সিরাপ পাওয়া যায়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ ৮৪ হাজার টাকা। একই সাথে তার প্যান্টের ডান পকেট থেকে মাদক বিক্রয়লব্ধ অর্থ নগদ ৭ হাজার ৭ শত টাকা এবং একটি বাটন মোবাইল সেট জব্দ করা হয়। 

মাদারীপুর র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, খুলনা ও বরিশালে তার নামে ৪ টি মাদক মামলা চলমান রয়েছে। গ্রেপ্তার আসামি আয়ুবসহ পলাতক আসামি দীর্ঘদিন যাবত একসঙ্গে মাদকদ্রব্য বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে। আসামি নেশা জাতীয় মাদকদ্রব্য এস্কুফ সিরাপ বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৪ (গ)/৪১ ধারায় অপরাধ করেছে। এ সংক্রান্তে মাদারীপুর সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এই ধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!