info@desherkhabor24.com

01923-772433

শিক্ষা উপদেষ্টার ফরিদপুর মুসলিম মিশন পরিদর্শন: এতিম শিক্ষার্থীদের সাথে মত বিনিময়

Save
Link Copied!
শিক্ষা উপদেষ্টার ফরিদপুর মুসলিম মিশন পরিদর্শন: এতিম শিক্ষার্থীদের সাথে মত বিনিময়

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি:

অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা . সি আর আবরার আজ  বুধবার দুপুর আড়াইটায় তার সহধর্মিণীকে সঙ্গে নিয়ে ফরিদপুর মুসলিম মিশন পরিদর্শন করেছেন পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো:কামরুল আহসান মোল্যা,পুলিশ সুপার মো:আব্দুল জলিল, ফরিদপুর মুসলিম মিশননের সভাপতি প্রকৌশলী শহিদুল হাসান,সম্পাদক অধ্যাপক এম এ সামাদ,যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ানম্যান ওদৈনিক ফতেহাবাদ সম্পাদক প্রফেসর এবিএম সাত্তারসহ অন্যান্যরা

শিক্ষা উপদেষ্টা . সি আর আবরার মুসলিম মিশনে পৌঁছালে প্রথমেই ছাত্রছাত্রীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজের মাধ্যমে তাকে অভ্যর্থনা জানানো হয় এরপর তিনি মিশনের কারিগরি শিক্ষা কার্যক্রম কুটির শিল্প প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানটির সুনির্দিষ্ট বাস্তবভিত্তিক শিক্ষা উদ্যোগের প্রশংসা করেন পরবর্তীতে . আবরার এতিম শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন সভাকালে তিনি দুইজন শিক্ষার্থীকে মঞ্চে ডেকে তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ফরিদপুর মুসলিম মিশনের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা ফরিদপুর মুসলিম মিশনের ইতিহাস, ঐতিহ্য সমাজসেবামূলক কার্যক্রম তুলে ধরেন এবং . সি আর আবরারকে তার আগমনের জন্য ধন্যবাদ জানান

উল্লেখ্য, ফরিদপুর মুসলিম মিশন দীর্ঘদিন ধরে এতিম অসহায় শিশুদের শিক্ষায় আলোর পথে নিয়ে যাওয়ার পাশাপাশি তাদের দক্ষ করে গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণ দিয়ে আসছে

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!