info@desherkhabor24.com

01923-772433

গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

Save
Link Copied!
গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

মাহবুব পিয়াল,ফরিদপুর:

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে ফরিদপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। ফরিদপুর মহা নগর বিএনপি, মহানগর যুবদল, মহানগর ছাত্রদলের এর উদ্যোগে   ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই প্রতিবাদ সংহতি অনুষ্ঠিত হয়

বৃহস্পতিবার বিকাল টায় ফরিদপুর প্রেসক্লাব চত্বরে  মহানগর বিএনপির আহবায়ক এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে সমাবেশঅনুষ্ঠিত হয়

পরে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তরের আহ্বায়ক  চৌধুরী নায়াব ইউসুফ এর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষেশহরের আলিপুর গোলপুকুর ড্রিমের সামনে গিয়ে শেষ হয়

এর আগে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ড্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা: মোস্তাফিজুর রহমান শামিম,  জাতীয়তাবাদী ব্যাংকার এ্যসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার সভাপতি মেহেদী হাসান চৌধুরী চন্দন, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানীরতন, রুবেল চৌধুরী, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন,সাধারন সম্পাদক মো: জাহাঙ্গির হোসেন,  সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিনান, নাসির উদ্দিন আহমেদ মিলার,  ফরিদপুর মহানগর যুবদলের সাবেক সভাপতি সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ তাবরিজ, এমদাদুল হক এমদাদ,  ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু সহ অন্যান্যরাপ্রমূখ সময়দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ বলেন, “আজ আমরা জাতীয়তাবাদী দল ফরিদপুরবাসী একত্রিত হয়েছি ফিলিস্তিনী ভাই-বোনদের প্রতি সংহতি জানাতে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের গাজা রাফায় নিরীহ মুসলিমদের উপর বর্বর হামলা চালিয়ে নিরীহ নারী, শিশু  মুসলিম ভাইদের  হত্যা করছে তিনি বলেন, এই হত্যাযজ্ঞের মাত্রা চরম পর্যায়ে চলে গেছে।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্বরতার তীব্র  নিন্দা প্রতিবাদ জানাচ্ছে ইসরাইলকে আন্তর্জাতিকভাবে আইনের আওতায় আনার জন্য বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলোর নেতাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি নায়াব ইউসুফ আরও বলেন, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে থাকতে হবে ইসরাইলি সকল পন্যসমূহ আমাদের বয়কট করতে হবে ফিলিস্তিনিদেরকে তাদের আবাসস্থল ফেরত দিতে হবে এবং ইসরাইলি বাহিনীকে নির্মূল করতে হবে

সমাবেশের আগে শহরের বিভিন্ন জায়গা থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হন সময় তারা   ফিলিস্তিনের পক্ষে  বিভিন্ন রকম স্লোগান দেন ব্যানার ফেস্টুন প্লাকার্ড বহন করেন

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!