info@desherkhabor24.com

01923-772433

বাগেরহাটে হাটে বিদ্যুতায়িত হয়ে বিশ্বজয়ী কুরআনের হাফেজ তাকরিমের মৃত্যু

Save
Link Copied!
বাগেরহাটে হাটে বিদ্যুতায়িত হয়ে বিশ্বজয়ী কুরআনের হাফেজ তাকরিমের মৃত্যু
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে ৩০ পারা কুরআনের হাফেজ মো. তাকরিম শেখ (২০) নিহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় লখপুর এলাকায় তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের ইচ্ছা অনুযায়ী মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাকরিমের দাফন সম্পন্ন হয়েছে।

নিহত হাফেজ তাকরিম শেখ (২০) উপজেলার লখপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ও মাদ্রাসা শিক্ষক মাওলানা মোসলেম উদ্দিন শেখের ছেলে। সে ভবনা দালিখ মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র। এছাড়া তিনি খুলনা রায়ের মহল হাফিজিয়া মাদ্রাসা থেকে ৩০ পারা কুরআন হেফজ করে পাগড়ী গ্রহণ করেন।

নিহতের পরিবার জানায়, সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে তিনি ঘরের বৈদ্যুতিক লাইন ঠিক করার কাজ করছিলেন। এসময় বৈদ্যুতিক শকে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত ডাক্তার তাকরিম শেখকে বিকাল ৫টার দিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।  

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন জানান, ঘরে বিদ্যুতের কাজ করার সময় মারা যাওয়ার ঘটনাটি তিনি শুনেছেন। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের পরিবারের ইচ্ছা অনুযায়ী মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাকরিমের  দাফন করা হয়েছে।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!