ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলা উদ্বোধক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী বিশেষ অতিথি এবং একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নজরুলসঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরা প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। রোসনির সভাপতি রিফতি আল জাবেদ এবং সাধারণ সম্পাদক জিন্নাতুল ইসলাম প্রত্যাশা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দুই পর্বের এই সাংস্কৃতির আয়োজনের প্রথম পর্বে “কণ্ঠে, কথায় ও নৃত্যে নজরুল” শীর্ষক অনলাইন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রোকেয়া হলের শিক্ষার্থীরা নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও একক নৃত্য পরিবেশন করেন। দ্বিতীয় পর্বে রোকেয়া হল অডিটোরিয়ামে বিশেষ আলোচনা, নির্বাচিত সাংস্কৃতিক পরিবেশনা, সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এছাড়া “বুলবুলি বই কর্নার” এবং “নজরুল ফটো গ্যালারিতে” নজরুলবিষয়ক গ্রন্থ ও ঐতিহাসিক আলোকচিত্র প্রদর্শিত হয়।