01923-772433

[email protected]

ঢাবিতে কনফুসিয়াস ইনস্টিটিউটের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

Save
Link Copied!
ঢাবিতে কনফুসিয়াস ইনস্টিটিউটের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের দশম প্রতিষ্ঠা বার্ষিকী এবং চীনা চলচ্চিত্র দিবস আজ ১৪ অক্টোবর ২০২৬ বুধবার আধুনিক ভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে উদযাপিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর মি. লি শাওপেং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল অনুষ্ঠানে বক্তব্য রাখেন। কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ড. ইয়াং হুই ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, কনফুসিয়াস ইনস্টিটিউট চীনা ভাষা শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং একাডেমিক সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। এটি শিক্ষার্থীদের চীনা ভাষা শেখা, চীনা সংস্কৃতি অন্বেষণ এবং চীনা সমাজ সম্পর্কে ব্যাপক ধারণা অর্জনের সুযোগ করে দিয়েছে। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বাংলাদেশ এবং চীনের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়ার একটি শক্তিশালী সেতু হিসেবে কাজ করে আসছে। শিক্ষকতা, গবেষণা, অনুবাদ, কূটনীতি, ব্যবসা- সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার মাধ্যমে বাংলাদেশ এবং চীনের মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি এই প্রতিষ্ঠানের স্নাতকদের প্রতি আহ্বান জানান।
ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর মি. লি শাওপেং বলেন, চলচ্চিত্রের কোনো সীমানা নেই। সংস্কৃতি মানুষকে একত্রিত করে। চলচ্চিত্র এমন একটি শিল্প যা ভাষার বাধা অতিক্রম করে। তিনি বলেন, জনগণের মধ্যে আদান-প্রদানই চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি। চীনা ভাষা শেখা এবং এর ব্যবহারের মাধ্যমে চীনের আধুনিকীকরণের পেছনের রহস্যগুলো আবিষ্কার করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!