info@desherkhabor24.com

01923-772433

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ -১৪৩৩ বরন

Save
Link Copied!
ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ -১৪৩৩ বরন
মাহবুব পিয়াল, ফরিদপুর:

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির পালিত হয়েছে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৭টা থেকে এই কর্মসূচি শুরু হয়

কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৮ টায় বৈশাখী শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়

ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা' সভাপতিত্বে শোভাযাত্রায় ফরিদপুর পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সূরাসদস্য প্রফেসর আব্দুত তাওয়াব,এলজিইডির নিবার্হী প্রকৌশলী মো:আজহারুল ইসলাম সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন

বৈশাখী শোভাযাত্রা শেষে ফরিদপুর অম্বিকা ময়দানে অনুষ্ঠিত হয়  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে জাতীয় সংগীত, বিভিন্ন দলীয় আবৃতি, নৃত্য সংগীত সহ কনসার্ট অনুষ্ঠিত হয়

সময় নববর্ষ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়

এর আগে সকাল ৭টায় ফরিদপুর কোট চত্বরে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর সাহিত্য সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা অনুষ্ঠান শেষ কোট চত্বরে সাত দিনব্যাপী বৈশাখী মেলা শুভ উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লাএছাড়া  ফরিদপুর প্রেসক্লাব দিনব্যাপী নানা কর্মসুচী পালনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ কে বরন করে নেয়।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!