01923-772433

info@desherkhabor24.com

লোকজ ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়ায় এনইউবিতে বৈশাখ উৎসব অনুষ্ঠিত

Save
Link Copied!
লোকজ ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়ায় এনইউবিতে বৈশাখ উৎসব অনুষ্ঠিত

নর্দান ইউবি প্রতিনিধি:
লোকজ সংস্কৃতি ও বর্ণিল আয়োজনে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল, ২০২৬) নববর্ষ উপলক্ষ্যে একটি শোভাযাত্রা ক্যাম্পাস থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এতে এনইউবিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সদস্যসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের নেতৃত্বে এনইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, ভাইস চেয়ারম্যান মিস হালিমা সুলতানা জিনিয়া, এনইউবিটি সদস্য মিস লাবিবা আব্দুল্লাহ, মিস নূরজাহান আব্দুল্লাহ, মোছা. হাবিবুন নাহার, মুন্সী ফখরুল ইসলাম বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের আয়োজিত স্টল পরিদর্শন করেন।

স্টলগুলোতে শিক্ষার্থীদের তৈরি পিঠা-পুলি, ঐতিহ্যবাহী খাবার ও লোকজ সামগ্রী প্রদর্শিত হয়। এরপর ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। কর্মসূচির অংশ হিসেবে নাটক নকশী কাঁথার মাঠ, নৃত্য, বিতর্ক ও সংগীত পরিবেশিত হয়। পাশাপাশি বক্সিং প্রদর্শনী, বাঁদর খেলা, পুতুলনাচ ও বায়োস্কোপসহ কয়েকটি লোকজ বিনোদনের আয়োজন ছিল।

বিকেলে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয়। 

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, পহেলা বৈশাখ আমাদের চেতনা, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এই উৎসবের মাধ্যমে নতুন বছরকে আমরা আশাবাদ, সৌহার্দ্য ও ইতিবাচক মানসিকতায় গ্রহণ করি। বাঙালি সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষায় তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ পহেলা বৈশাখ উপলক্ষ্যে এই অনুষ্ঠান আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ প্রদান করেন তিনি।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!