info@desherkhabor24.com

01923-772433

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

01923-772433

গান, কবিতা ও নৃত্যের ছন্দে ঢাবিতে স্বাধীনতা দিবসে উদযাপন

Save
Link Copied!
গান, কবিতা ও নৃত্যের ছন্দে ঢাবিতে স্বাধীনতা দিবসে উদযাপন

 ঢাবি প্রতিনিধি:
মুক্তিযুদ্ধের গান, কবিতা ও নৃত্যের ছন্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে গতকাল ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংগীত বিভাগ এবং নৃত্যকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্ট, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার-সহ বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী অনুষ্ঠান উপভোগ করেন। সংগীত বিভাগের চেয়ারপার্সন ড. প্রিয়াংকা গোপ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন ।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগকারীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে। সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারলেই শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করা হবে। সামাজিক অপরাধ নির্মূলে সংস্কৃতি চর্চার উপর তিনি গুরুত্বারোপ করেন।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!